[b]ঢাকা: [/b]শহরের নাগরিক সেবা নিশ্চিত করতে ৪১ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। আজ বৃহস্পতিবার ওয়াশিংটনে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং পৌরসভাকেন্দ্রিক ৩৪ লাখ মানুষের সাধারণ সেবা নিশ্চিত করতে এ সহায়তা দেবে বিশ্বব্যাংক।
এ প্রকল্পের আওতায় পৌরসভা ও সিটি কর্পোরেশনের আওতায় জেলা শহরে নাগরিক সেবা বাড়ানোর কাজ করা হবে। প্রথম পর্যায়ে ৩ মিলিয়ন মানুষ এ সেবার আওতায় আসবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইউহানেন্স জাট বলেন, নগরের সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক কাঠামো জোরদার করতে এ সহায়তা দেওয়া হচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে অপরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম। শহরগুলোতে দুর্বল অবকাঠামো এবং অপ্রতুল নাগরিক সেবা বিদ্যমান। বিশেষ করে জেলা এবং সিটি কর্পোরেশনের মধ্যে এ অবস্থা রয়েছে। এ প্রকল্পের উদ্দেশ হচ্ছে শহরের স্থানীয় সরকার প্রশাসনকে শক্তিশালী করা। যাতে ওই প্রতিষ্ঠানগুলো নাগরিকদের সর্বোচ্চ সেবা প্রদান করতে পারে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে ১৯৮০ সালে ১৫ শতাংশ লোক শহরে বাস করত। সেখানে ২০১০ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে। সিটি কর্পোরেশন ও শহরগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনেও শহরের ভূমিকা অনেক। কিন্তু শহরগুলোতে নানারকম সমস্যা বিরাজ করছে। বিশেষ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অর্থনৈতিক ও সুশাসনের সমস্যা এবং প্রশাসনিক সক্ষমতার সমস্যা। এ সব কারণেই এ প্রকল্পটিতে অর্থায়ন করছে বিশ্বব্যাংক।
প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অর্থ ছাড় করবে বিশ্বব্যাংক।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
নাগরিক সেবায় ৪১ কোটি ডলার ঋণ অনুমোদন
ঢাকা: শহরের নাগরিক সেবা নিশ্চিত করতে ৪১ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। আজ বৃহস্পতিবার ওয়াশিংটনে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য অনুমোদন পেল নতুন চার পাঠ্যবই
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য দুটি করে নতুন মোট চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন শেষে বইগুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
একনেক বৈঠক স্থগিত, পেছাল ১৫ প্রকল্পের অনুমোদন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।
শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন
রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সরকার।
ডব্লিউএইচও’র পদ পেতে জালিয়াতি পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে (সিভি) মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পারমাণবিক জ্বালানি যুগে বাংলাদেশ রূপপুরের প্রথম ইউনিটে বাণিজ্যিক উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ঢাকা : বাংলাদেশের জ্বালানি খাতের ইতিহাসে রচিত হলো এক নতুন মাইলফলক। পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ায় চূড়ান্ত আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়েছে।
















