রোববার (৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিক এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ৩০ টাকা দরে ধান, ৪৪ টাকা দরে চাল এবং ৪৩ টাকা আতপ চালের দাম নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, ইতিমধ্যে আমাদের সাড়ে ৪ লাখ টন গম পাইপলাইনে রয়েছে। আশা করছি আমাদের মজুত ও বিতরণ ব্যবস্থা ভালো। ব্যবসায়ীদের আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। সবকিছু ভালোভাবেই চলছে।
খাদ্যমন্ত্রী বলেন, এখন খাদ্য শস্য মজুদ আছে ১৭ লাখ ৭৩ হাজার মেট্রিক টন মজুদ আছে। এর মধ্যে ১৬ লাখ চাল আর এক লাখ টন গম। আরও ৪ লাখ টন গম বিদেশ থেকে আসতেছে।
এমবি





