চারটি প্রকল্পে ২ হাজার ৭৯৩ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) মঙ্গলবার একনেকের বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন ভৌত অবকাঠামো বিভাগের ঊর্ধ্বতন সচিব হেদায়েতউল্লাহ আল মামুন।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রমুখ।
অনুমোদিত প্রকল্পের মধ্যে সরকারি তহবিলের ৯১৩ কোটি ৮২ লাখ এবং বৈদেশিক সহায়তা থেকে ১ হাজার ৭৬৩ কোটি ৩ লাখ টাকা পাওয়া যাবে। আর সংস্থার নিজস্ব তহবিল থেকে ১১৩ কোটি ১৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
সভায় ২ হাজার ৫১১ কোটি ৯৭ লাখ ব্যয়ে ঘোড়াশালে কম্বাইন্ড বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পটি পাস হয়েছে। এর ফলে ৩৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রকল্পটি বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ৭৪৫ কোটি ৫ লাখ টাকা এবং ১ হাজার ৬৫৩ কোটি ১৯ লাখ টাকা বৈদেশিক সাহায্য থেকে পাওয়া যাবে। এছাড়া বাকি ১১৩ কোটি ৭৩ লাখ টাকা দেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
দেশের অটিস্টিক শিশুদের মূলধারায় নিয়ে আসার জন্য অটিস্টিক একাডেমি স্থাপন প্রকল্পটি অনুমোদন পেয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ৫৪ কোটি ১০ লাখ ৯১ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্প ব্যয়ের সম্পূর্ণ অর্থ সরকারি তহবিল থেকে দেওয়া হবে।
নার্সেস শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য এস্টাবলিসমেন্ট অব ন্যাশনাল ইনস্টিটিউশন অব এডভান্স প্রাকটিস নার্সেস ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্প অনুমোদন পেয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২৮ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নে কোরিয় উন্নয়ন সহযোগী সংস্থা কইকা দেবে ১১২ কোটি ৮৪ লাখ টাকা। আর ১৫ কোটি ১৬ লাখ টাকা দেবে সরকার।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি ৫০ লাখ টাকা। এটি সরকারি তহবিল থেকে বাস্তবায়ন করা হবে।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
২৭৯৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
চারটি প্রকল্পে ২ হাজার ৭৯৩ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) মঙ্গলবার একনেকের বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য অনুমোদন পেল নতুন চার পাঠ্যবই
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য দুটি করে নতুন মোট চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন শেষে বইগুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
একনেক বৈঠক স্থগিত, পেছাল ১৫ প্রকল্পের অনুমোদন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।
শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন
রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সরকার।
ডব্লিউএইচও’র পদ পেতে জালিয়াতি পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে (সিভি) মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পারমাণবিক জ্বালানি যুগে বাংলাদেশ রূপপুরের প্রথম ইউনিটে বাণিজ্যিক উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ঢাকা : বাংলাদেশের জ্বালানি খাতের ইতিহাসে রচিত হলো এক নতুন মাইলফলক। পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ায় চূড়ান্ত আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়েছে।
















