পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ডেল্টা স্পিনার্স লিমিটেডে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবারর বিএসইবির ৫১৪তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ২আর:১ অনুপাতে (অর্থাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট) ৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার ৬০০টি রাইট শেয়ার ছেড়ে ৯১ কোটি ৭২ লাখ ৫৬ হাজার টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
রাইট শেয়ারের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যালেন্সিং, মডার্নাজেশন, রিপ্লেসমেন্ট অ্যান্ড এক্সপেনশন (বিএমআরই) এক্সিটিং, এক্সপেনশন থ্রো প্রোডাক্ট ডাইভারসেফিকেশন, পার্টেইল রিপেমেন্ট অব লং টার্ম লোন খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে বেনকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ডেল্টা স্পিনার্সের রাইট শেয়ার অনুমোদন