এতদিন ক্রিকেটার পরিচয়েই পরিচিত ছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার প্রসাধন ব্যবসায় নাম লিখিয়েছেন তিনি।
শুক্রবার বারিধারায় অবস্থিত যমুনা ফিউচার পার্কে 'কসমিক যোভাইন' নামে কসমেটিক শোরুম উদ্ধোধন করেছেন তিনি। যেখানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব।
এসময় উপস্থিত ছিলেন সাকিবের স্ত্রী শিশিরসহ জাতীয় দলের ২ পেসার মাশরাফি বিন মতুর্জা ও তাসকিন আহমেদ। এছাড়া সঙ্গে ছিলেন বিউটিশিয়ান কানিজ আসলাম খান, উপস্থাপিকা শারমিন লাকি, মডেল ফারিহা খান ও কণ্ঠশিল্পী এলিটা।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





