প্রথমবারের মতো ওয়ালটন ব্র্যান্ডের পণ্য এখন সর্বোচ্চ ২৫ মাসের কিস্তিতে কেনার সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। এর আগে সর্বোচ্চ ১৮ মাসের কিস্তিতে ওয়ালটন পণ্য কেনার সুবিধা ছিলো। ২৫ মাসের কিস্তির সিদ্ধান্ত কার্যকর হয়েছে গত ৩ ফেব্রুয়ারি থেকে।
এখন থেকে সারাদেশে ওয়ালটনের সকল প্লাজায় এই সহজ কিস্তি সুবিধা পাওয়া যাচ্ছে। গৃহস্থলী পণ্যের মতো ছোট ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী একমাত্র ওয়ালটন-ই কিস্তিতে কেনার সুবিধা দিচ্ছে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছে আরবি গ্রুপের প্রতিষ্ঠান ওয়ালটন। মতিঝিলের প্রিন্টার্স বিল্ডিং মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কর্তৃপক্ষ বলছেন, নিম্ন ও মধ্য আয়ের গ্রাহকরা যাতে ওয়ালটন পণ্য ব্যবহার করতে পারেন সেজন্যই এই সহজ কিস্তির ব্যবস্থা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, মার্কেটিং বিভাগের অতিরিক্ত পরিচালক কামাল হোসেন, প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ফার্স্ট সিনিয়র এ্যাসিসটেন্ট ডিরেক্টর শফিউল্লাহ লিটন ও আল মাহফুজ খান এবং একই বিভাগের এ্যাসিসটেন্ট ডিরেক্টর ওবায়দুল মোর্শেদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ওয়ালটন ব্র্যান্ডের পণ্যসামগ্রী যাতে দেশের স্বল্প আয়ের মানুষ কিনতে পারেন, ভোগ করতে পারেন প্রযুক্তিগত উন্নয়নের সুবিধা; সেজন্যই এই সহজ কিস্তির ব্যবস্থা রাখা হয়েছে। সর্বনিম্ন ২০ শতাংশ ডাউনপেমেন্টে এমআরপি বা সর্বোচ্চ খুচরা মূল্যে ৪ মাস অর্থাৎ ১২০ দিনের কিস্তিতে ওয়ালটন পণ্য কেনার সুবিধা থাকছে। সেইসঙ্গে স্বল্প লভ্যাংশে সর্বোচ্চ ২৫ মাসের কিস্তিতে ওয়ালটন পণ্য কেনার সুবিধা দিচ্ছে ওয়ালটন।
কিস্তিতে পণ্য বিক্রির ক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠান যেখানে মোট টাকার উপর লভ্যাংশ নিয়ে থাকে, সেখানে একমাত্র ওয়ালটন-ই এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) থেকে ডাউনপেমেন্ট বাদ দিয়ে স্বল্প লভ্যাংশ নির্ধারণ করে থাকে। তবে সর্বোচ্চ ২৫ টি সহজ কিস্তিতে পণ্য কিনতে হলে ক্রেতাকে কিছু শর্ত মেনে নিতে হবে। পণ্য ক্রয়ের আগে ওয়ালটন প্লাজার কর্মকর্তাদের কাছ থেকে ক্রেতারা বিস্তারিত জেনে নিতে পারবেন।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]