সরকারের নিজস্ব অর্থায়নে ৬১৫ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক। মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ওই বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
প্রকল্পগুলো হলো- ৪০ পৌরসভা ও গ্রোথ সেন্টারে পানি সরবরাহ এবং এনভারমেন্টাল স্যানিটেশন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৮৪ কোটি টাকা।
এস্টাবলিশমেন্ট অব শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, নারায়ণগঞ্জ প্রকল্প। এটি বাস্তবায়নে ব্যয় হবে ৮৮ কোটি ৭০ লাখ টাকা।
সরকারি শিশু পরিবারের হোস্টেল নির্মাণ (৮ ইউনিট) প্রকল্প, ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি ৪৮ লাখ টাকা। কুড়িগ্রাম-উলিপুর-চিলমারি সড়ক উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)।
এর ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৬৭ লাখ টাকা। নকলা-নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর সড়ক উন্নয়ন প্রকল্প, এটি বাস্তবায়নে সংশোধিত ব্যয় ধরা হয়েছে ২৪০ কোটি টাকা।
এ সময় পরিকল্পনামন্ত্রী পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল ও পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]