বাজারে শেয়ার ছাড়বে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে।

আইপিওতে শেয়ার বিক্রির ক্ষেত্রে কোনো প্রিমিয়াম নেই এ কোম্পানির। অভিহিত মূল্য তথা ১০ টাকা দরেই শেয়ার ছাড়বে ন্যাশনাল ফিড। আইপিওতে কোম্পানিটি ১ কোটি ৮০ লাখ শেয়ার ছেড়ে ১৮ কোটি টাকা সংগ্রহ করবে।

গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএ ছিল ১ টাকা ৮৫ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভি ১৪ টাকা ৫৫ পয়সা।

প্রতিষ্ঠানটি পোল্ট্রি, ডেয়ারি ও ফিশারিজ খামারের জন্য খাদ্য উৎপাদন করে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমআর