পাওয়ারটেক লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৫১৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা মূল্যে বাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করবে। আর এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে প্রায় ৩৫ কোটি টাকা।
উত্তোলিত টাকা নতুন ইউনিট স্থাপন, মেশিনারিজ ক্রয় এবং মেয়দী ঋণ পরিশোধ ও আইপিওর কাজে ব্যয় করবে। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা।
এই কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ( আইসিবি)।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
সাইফ পাওয়ারটেকের আইপিও অনুমোদন