টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ব্যবসায়ী নগরীখ্যাত পৌরশহর এলেঙ্গাতে ন্যাশনাল ব্যাংকের ১৮১তম শাখার উদ্বোধন করা হয়েছে।
রবিবার ফিতা কেটে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এলেঙ্গা শাখা কার্যালয় উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের এডিশনাল ম্যানিজিং ডিরেক্টর বদিউল আলম।
পরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী কামাল উদ্দিন আহম্মেদ, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জিয়াউল হক, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, ন্যাশনাল ব্যাংক এলেঙ্গা শাখার ম্যানেজার জহিরুল ইসলাম, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল হালিম সরকার। এসময় আলিফ ষ্টীল মিলস্ এর পরিচালক হাজী মো. ছানোয়ার হোসেন,অবসরপ্রাপ্ত ব্যাংকার প্রদীপ কমল ভট্টচার্য্য, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান,সহ-সভাপতি দাশ পবিত্র উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মীর মোশারফ হোসেন।
এসএইচ





