এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মো. আনিসুল হাসান।

এছাড়া ভেটরান ক্যাটাগরিতে এস এম নূরুল আলম রেজভী, সিনিয়র ক্যাটাগরিতে মেজর জেনারেল শরীফ কায়কোবাদ, নারী ক্যাটাগরিতে কুসুম ফরিদ ও জুনিয়র ক্যাটাগরিতে সাঈদ মাহদী মাহবীর চ্যাম্পিয়ন হয়েছেন।

সাভার গলফ ক্লাবের ক্লাব হাউস মিলনায়তনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার সাভার এরিয়া ও সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মঈন খান (ওএসপি, এনডিসি, পিএসসি)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডিরেক্টর এস এম নূরুল আলম রেজভী।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাভার গলফ ক্লাবের সদস্য সচিব লেফট্যানেন্ট কর্নেল মো. মামুনুর রশিদ খান (এসপিপি, পিএসসি), গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেজর মো. মশিউর রহমান (পিপিএম, পিএসসি), ওয়ালটন হাইটেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং টুর্নামেন্ট কমিটি ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

এবারের প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৪০০ গলফার অংশ নিয়েছেন। প্রতিযোগিতা ক্যাটাগরির মধ্যে ছিল পুরুষদের ১৮ হোল (গর্ত), পুরুষদের ৯ হোল (গর্ত), সিনিয়র (৬০ থেকে ৬৯ বছর), ভেটেরান (৭০ ঊর্ধ্ব), লেডিস ও জুনিয়র (১৫ বছর কিংবা তার কম)।

এনএইচ