ঢাকার সাভারে গত ২৪ ঘণ্টায় আরও ৮ পোশাক শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে ২০ জন শ্রমিক করোনা আক্রান্ত হলেন।
এখন পর্যন্ত সাভারে মোট ৪৪ জনের করোনা পজেটিভ এসেছে।
মঙ্গলবার (০৫ মে) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা এই বিষয়টি নিশ্চিত করেছেন।
সায়েমুল হুদা আরও জানান, গতকাল ৪০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে ৮ জনের করোনা পজেটিভ এসেছে। তারা সবাই কারখানার শ্রমিক।
স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, মঙ্গলবার পর্যন্ত সাভার উপজেলায় ৬১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মোট ৪৪ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে ৫ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ০১ মে সাভারে একদিনে ৭ পোশাক শ্রমিকের করোনা শনাক্ত হয় বলে নিশ্চিত করেছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুল হুদা মিঠু।
এমবি





