এ ছাড়া রোববারও ব্যাংক খোলা থাকবে। ফলে ঈদের আগে গ্রাহকেরা আরও দুই দিন ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। এর ফলে টানা সাত দিনের ছুটিতে থাকবে দেশের তফসিলি ব্যাংকগুলো।

জানা গেছে, শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও ঈদ উপলক্ষে দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর সোমবার থেকে শুরু হবে ঈদের ছুটি।

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এ উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।

তবে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে শিল্পাঞ্চল সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে খোলা থাকবে। এসব শাখা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। তবে গ্রাহকদের লেনদেন চলবে বেলা ১টা পর্যন্ত।

এস