দেশের বেশ কয়েকটি এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না।

গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর ও জেলা শহর এলাকায় রোববার (১৬ মে) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি কাজে মেসার্স ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিতে শাটডাউনের কাজের জন্য আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা চন্দ্রা, কালিয়াকৈর ও গাজীপুর শহর এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ওই সব এলাকার বেক্সিমকো, বিগবস, কে-পাওয়ার ও এর পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।