প্রযুক্তি আর বিস্ময় যেমন হাত ধরে এগোচ্ছে, তেমনি চলছে ওয়ালটনের স্মার্টফোনের অগ্রযাত্রা। এরই ধারাবাহিকতায় আরো তিন মডেলের স্মার্টফোন এনেছে ওয়ালটন। সাশ্রয়ী মূল্য এবং প্রযুক্তিগত উৎকর্ষতায় সর্বোত্তম সেবাই এই স্মার্টফোনগুলোর বিশেষত্ব।
নতুন মডেলের এই এন্ড্রয়েড স্মার্টফোনগুলো হচ্ছে প্রিমো জিএইচপ্লাস, ভি-১ এবং আর-৩। ওয়াইফাই, ওটিজি, করনিং গরিলা গ্লাসসহ নানাবিধ আকর্ষনীয় সুবিধা সম্বলিত প্রিমো সিরিজের নতুন সেটগুলো মোবাইল ফোনের বাজারে ভিন্ন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
নতুন সেটগুলোর মধ্যে জিএইচ প্লাস সবচেয়ে সাশ্রয়ী। দাম কম হলেও গ্রাহকরা পাবেন উন্নত এবং আধুনিক সেবা। এই সেটে নিখুঁত ছবি ধারণের জন্য থাকছে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং। আছে বিএসআই প্রযুক্তি সমৃদ্ধ ৫ মেগা পিক্সেল অটো ফোকাস ক্যামেরা। ২ এমপি বিসিআই ফ্রন্ট ক্যামেরা ভিডিও কলিংয়ে দেবে স্পষ্ট ছবি। বিনোদনের জন্য এফএম রেডিও, মিউজিক প্লেয়ারসহ নানা সুবিধাতো থাকছেই।
ওয়ালটন মোবাইল ফোনের গবেষনা ও উন্নয়ন বিভাগের প্রকৌশলী আল বশির আহমেদ জানান, এই সেটে থাকছে ৫ ইঞ্চি ডিসপ্লে, ৪ জিবি রম। জিএইচ সেটে ল্যাম ছিলো ৫১২ এমবি। কিন্তু জিএইচ প্লাসে র্যাম দ্বিগুন (১ জিবির উপরে)।
প্রিমো জিএইচ প্লাস-এ রয়েছে ২২০০ মিলি এম্পিয়ার লিথিয়াম ব্যাটারী, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং। ইউএসবি ওটিজি থাকায় পেনড্রাইভ, মাউস, কিবোর্ড ব্যবহারের সুবিধা আছে। থ্রিজি সুবিধার এই সেটে পাবেন ওয়াইফাই, ব্লুটুথ, হল সেন্সর। হল সেন্সর দিয়ে স্মাার্ট ফ্লিপ কভার করা যায়। ফ্লিপ কভার বন্ধ থাকা অবস্থায়ও কল রিসিভ করা যায়। এই সেটটির মূল্য ১০৫৯০ টাকা।
দেখতে খুবই আকর্ষণীয় প্রিমো ভি-১। যারা মোবাইল ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য উপযুক্ত সেট এটি। গ্রাফিক্স প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরাডকোর মালি ৪৫০। যুক্ত হয়েছে ১৬ জিবির হাইপারফরমেন্স ইন্টারনাল স্টোরেজ। আছে ওমনিভিশন বিএসআই সেন্সর, ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস রিয়ার ক্যামেরা, ৫ এমপি বিএসআই ফ্রন্ট ক্যামেরা এবং ৫ ইঞ্চি আল্টা শার্প ফুল এইচডি আইপিএস২ ডিসপ্লে। শক্তিশালী অডিও প্রি-অ্যামপ্লিফ্লাইয়ার মিউজিক লাভারদের সময়কে আরো উপভোগ্য করবে।
এই সেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভি-১ অ্যান্ড্রয়েড ভার্সন ৪.৪ এ আপগ্রেড করা সম্ভব। আরো আছে স্লিপ মুড সেপসার এবং স্মার্ট ইন্টেলিজেন্স। কানেটিভিটিতে থাকছে ওটিজি, ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসনি ইত্যাদি সুবিধা। আছে ডুয়েল সিম চেম্বার, ২২০০ মিলি এম্পিয়ার ব্যাটারী। এই সেটের দাম ২২,৯৯০ টাকা।
প্রিমো জিএইচ প্লাস এবং ভি-১ এখন বাজারে পাওয়া যাচ্ছে। এ সপ্তাহের মধ্যেই ক্রেতাদের হাতে পৌঁছবে আরেকটি নতুন সেট প্রিমো আর-৩। ব্যবহারকারীরা এতে পাবেন ১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর, ৪.৭ ইঞ্চি সম্পূর্ণ ব্ল্যাক লেভেল হাই ডেফিনেশন ডিসপ্লে এবং স্লিম কম্প্যাক্ট ডিজাইন। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.২.২। এটিও অ্যান্ড্রয়েড ৪.৪ এ পরিবর্তনশীল। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে বিএসআই ৮ এমপি রিয়ার ক্যামেরা, ২ এমপি ফ্রন্ট ক্যামেরা, ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়ারলেস ডিসপ্লে। ৭.৯ মিলিমিটার সরু এবং ১৩৭ গ্রাম ওজনের এই হ্যান্ডসেটে রয়েছে ২০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারী, ফুল এইচডি ভিডিও রেকডিং এবং প্লে-ব্যাক সুবিধা। ওয়ালটন ব্র্যান্ডের এই হ্যান্ডসেটের মূল্য ১২৮৯০ টাকা।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
ওয়ালটনের নতুন তিন মডেলের স্মার্টফোন
প্রযুক্তি আর বিস্ময় যেমন হাত ধরে এগোচ্ছে, তেমনি চলছে ওয়ালটনের স্মার্টফোনের অগ্রযাত্রা। এরই ধারাবাহিকতায় আরো তিন মডেলের স্মার্টফোন এনেছে ওয়ালটন।
স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
স্মার্টফোন ব্যবহারে আরও আধুনিক ও পার্সোনালাইজড অভিজ্ঞতা দিতে পরীক্ষামূলক এজেন্টিক এআই অ্যাসিস্ট্যান্ট ‘এলা ক্ল’ (EllaClaw) উন্মোচন করেছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। নতুন এই এআই অ্যাসিস্ট্যান্ট সাধারণ চ্যাটবটের মতো কেবল প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী ডিভাইসের নিয়ন্ত্রণ, দৈনন্দিন কাজ সহজ করা এবং বিভিন্ন অ্যাপের মধ্যে সমন্বয় রেখে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম।
ল্যাপটপের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ ভালো নাকি খারাপ
বর্তমানে বাজারে আসা বেশিরভাগ স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপেই ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করা হচ্ছে। ফলে অনেকেই প্রয়োজনে ল্যাপটপের চার্জার দিয়ে ফোন চার্জ করতে চান। কিন্তু এতে কি ফোনের ব্যাটারির কোনো ক্ষতি হতে পারে? বিশেষজ্ঞদের মতে, সঠিক ধরনের চার্জার ব্যবহার করলে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ স্মার্টফোন ও ইন্টারনেট সেবা সাশ্রয়ী করার আহ্বান প্রধানমন্ত্রীর
সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সহজলভ্য দামে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে এবং ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করতে হবে।
Sony's Xperia 1 VIII শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে
বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের নতুন সংস্করণ ‘এক্সপেরিয়া ১ ভিআইআইআই’ উন্মোচন করেছে। ফটোগ্রাফি প্রেমীদের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এআই প্রযুক্তি এবং বিশাল আকৃতির ক্যামেরা সেন্সর।
গরমে যেভাবে স্মার্টফোনের যত্ন নিলে কমবে বিস্ফোরণের ঝুঁকি
গ্রীষ্মের তীব্র তাপদাহ শুধু মানুষের শরীরের জন্যই নয়, ক্ষতিকর হতে পারে স্মার্টফোনের জন্যও। বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইসগুলোর একটি। ব্যাংকিং, যোগাযোগ, কাজ, বিনোদন সবকিছুই এখন অনেকটা ফোননির্ভর। কিন্তু অতিরিক্ত গরমে ফোনের ব্যাটারি, প্রসেসর এবং অভ্যন্তরীণ যন্ত্রাংশ মারাত্মক চাপে পড়ে। অনেক সময় অতিরিক্ত তাপের কারণে ফোন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, ব্যাটারি ফুলে ওঠা এমনকি বিস্ফোরণের ঘটনাও ঘটতে পারে।
















