শনিবার (৩ অক্টোবর) পাওয়া বাজার তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ ডলারে নেমেছে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচার্সের দামও ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৬২ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষক হ্যান তান রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর নীতির কারণে বিনিয়োগকারীরা স্বর্ণের দাম নিয়ে অতিরিক্ত আশাবাদী হতে পারছেন না।

তার মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি শ্রমবাজারের দুর্বলতা মোকাবিলায় ফেড কী ধরনের পদক্ষেপ নেয়, তার ওপর স্বর্ণের বাজারের পরবর্তী গতি অনেকটাই নির্ভর করবে।

শুধু স্বর্ণ নয়, বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দরপতনের ফলে চলতি সপ্তাহে সামগ্রিকভাবে মূল্যবান ধাতুর বাজারে লোকসানের প্রবণতা দেখা গেছে।

এদিকে বিশ্ববাজারের দরপতনের প্রভাব বাংলাদেশের বাজারে তাৎক্ষণিকভাবে কতটা পড়েছে, তা নির্ভর করছে দেশের স্থানীয় মূল্য নির্ধারণের ওপর। বর্তমানে বাংলাদেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

এস