গাজীপুর মহানগরের কোনাবাড়িতে ইসলাম গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে কোনাবাড়ি জরুন এলাকার ওই কারখানার একটি ফ্লোর থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে কাশিমপুর ডিবিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, শুক্রবার দুপুরে জরুন এলাকায় ইসলাম গার্মেন্টে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

তিনি আরও জানান, আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এমবি