জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ২ হাজার ৭২ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার একনেকের বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন।
এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, হাওর অঞ্চলে মৎস্য অবতরণ প্রকল্প। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি টাকা। হাওর অঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রকল্প, বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি টাকা; ডিজিটাল বাংলাদেশের জন্য এনজিএনভিত্তিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপন প্রকল্প, বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে একহাজার আটশ ৬১ কোটি টাকা; লাকসাম-লাঙ্গলকোট-কোদালিয়া সড়ক উন্নয়ন প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি টাকা এবং আহছানিয়া মিশন হাসপাতাল উন্নয়ন প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে একশ কোটি টাকা।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা ২ হাজার ৭২ কোটি টাকার মধ্যে চীন সরকারের সহায়তা থাকবে ১৪৫৩ কোটি টাকা। বাকী টাকা সরকারি তহবিল থেকে দেওয়া হবে।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]