অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ঈদের আগে এসব কর্মকর্তার পদোন্নতির সুখবর দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন প্রকাশ করে। পদোন্নতি পাওয়া জিএমরা একই ব্যাংকে নতুন দায়িত্ব পালন করবেন।

তারা হলেন-সোনালী ব্যাংকের আবু সাঈদ, রূপালী ব্যাংকের ফয়েজ আলম ও হারুনুর রশীদ, অগ্রণী ব্যাংকের আবুল বাশার ও শামিম উদ্দিন আহমেদ, জনতা ব্যাংকের মো. নুরুল ইসলাম মজুমদার, প্রবাসীকল্যাণ ব্যাংকের নূর আলম সরকার ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) পরিতোষ সরকার।

বেতন-ভাতা ও আনুতোষিকের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মহাব্যবস্থাপক (জিএম) পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৩ এবং সরকারের বিভিন্ন সময়ে জারি করা নীতিমালা বা প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলেছে, প্রজ্ঞাপন প্রকাশের দিন থেকেই পদোন্নতি কার্যকর হবে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জিএম থেকে এর ওপরের পদে পদোন্নতি ও নিয়োগ দিয়ে থাকে আর্থিক প্রতিষ্টান বিভাগ।

ব্যাংকাররা বলছেন, ডিএমডি পদে পদোন্নতির বিষয়টি দীর্ঘ সময় ধরে ঝুলে ছিল। অনেক ব্যাংকে শূন্যও ছিল।

এনএইচ