খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি তানাইস ড্রিম নামে জাহাজটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।
এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান হিসেবে চিহ্নিত হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম জানিয়েছেন, গত ১১ নভেম্বর ভারত থেকে আমদানি করা সেদ্ধ চালের জন্য চুক্তি স্বাক্ষর হয়। ৩৮১ নম্বর চুক্তির আওতায় আসা এটি প্রথম চালান।
বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইমদাদ ইসলাম আরও জানান, জাহাজে থাকা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে চাল খালাসের কাজ দ্রুত শুরু হবে। এ জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এনএইচ





