বিদেশি বিভিন্ন ব্যাংকের কাছ থেকে দেশের বেসরকারি খাতের ৭ প্রকল্প ১২৫.০৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেয়ার অনুমোদন পেয়েছে। রো্ববার বৈদেশিক ঋণ অনুমোদন কমিটির ৮৯তম সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।
মোট সাতটি প্রকল্পে এই ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ডাচ-বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস ও ওরিয়ন পাওয়ার মেঘনাঘাটকে ৪৪ মিলিয়ন ডলার, তারাসিমা অ্যাপারেলসকে ১৫ মিলিয়ন, মা-মিমকে ১৫ মিলিয়ন, রাইজিং ইন্ড্রাট্রিজকে ৪ মিলিয়ন ডলার, নিট কনসার্নকে ১ মিলিয়ন ও প্লামি ফ্যাশনকে দশমিক ৫৬৭ মিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অর্থ ও শিল্প মন্ত্রণালয় ও বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুমোদিত এ প্রকল্পে সর্বোচ্চ সুদের হার লন্ডন আন্তঃব্যাংকের (লাইবর) প্রস্তাবিত হার অনুযায়ী নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ৫ শতাংশ। ঋণের মেয়াদকাল ছয় মাস। এছাড়া বৈঠকে জানানো হয়, আমদানি-রফতানি ভারসাম্য ও ডলার মূল্য স্বাভাবিক রাখতে বেসরকারি খাতের আরও বিদেশি ঋণ অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
কমিটিআশাপ্রকাশ করে আরো বলেছে যে, ওই বিদেশী অর্থায়ন ডলার দাম স্থিতিশীল রাখতে সহায়তা করবে। 'ব্যালেন্সঅব পেমেন্ট " ঘাটতি হ্রাস পাবে এবং দেশের আরো কাজের সুযোগ তৈরি করবে।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





