২০১৮ সালের পরে দেশে গরীব থাকবে না মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশের মতো সমাজতান্ত্রিক দেশ পৃথিবীতে নাই। দেশে ক্রমান্বয়ে ধনী-গরীব বৈষম্য কমে আসছে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার বিকালে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
ধনীদের কর হার কমানো আর গরীবদের কর মওকুফের সীমা না বাড়ানো বৈষম্য কিনা-এমন প্রশ্নে তিনি বলেন, ইচ্ছা থাকলেও প্রধানমন্ত্রীর অনিচ্ছার কারণে এক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। বিশ্বের কোথাও এ দেশের মতো কর মওকুফের সীমানা পরিবর্তন করা হয় না বলে জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, মোবাইলের যে পরিমান দাম বাড়ানো হয়েছে সেটা খুব একটা বেশি না। গরীব দেশ হিসাবে দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বেশি হয়েছে।
দেশের উন্নয়নে সহিংসতা পরিহার করতে হবে উল্লেখ করে আবুল মাল আব্দুল মুহিত বলেন, এ লক্ষে রাজনৈতিক দলগুলোকে অস্থিরতা থেকে সরে আসতে হবে।
সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কৃষিখাতের জন্য যে পরিমান বাজেট নির্ধারণ করা হয়েছে তা সঠিক। বিগত বছরগুলোর মতো আগামী অর্থবছরেও বাজেট সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন প্রমুখ।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অর্থনীতি
১৮ সালের পর দেশে গরীব থাকবে না: অর্থমন্ত্রী
২০১৮ সালের পরে দেশে গরীব থাকবে না মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশের মতো সমাজতান্ত্রিক দেশ পৃথিবীতে নাই। দেশে ক্রমান্বয়ে ধনী-গরীব বৈষম্য কমে আসছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার বিকালে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের





