ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সেই ছুটি শেষ হয়েছে গতকাল রোববার।

টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

এ বছর শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল।

ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। একদিন বাড়তি ছুটি ঘোষণার ফলে টানা পাঁচদিনের ছুটি পান সরকারি চাকুরীজীবীরা।

এন