সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।
পরিসংখ্যান ব্যুরোতে বলা হয়, কৃষি খাতে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবৃদ্ধি হয়েছে ০.১৬ শতাংশ, যা গত বছরের একই সময়ে ছিল ০.৩৫ শতাংশ। শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ১৩ শতাংশ, যা গত বছরের একই সময়ে ছিল ৮ দশমিক ২২ শতাংশ। সেবা খাতে গত তিন মাসে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৫৪ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫ দশমিক ০৭ শতাংশ।
`ডিসেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৮৯ শতাংশ হয়েছে, গত নভেম্বর মাসে যেটি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।’
ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ০ দশমিক ৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৯২ শতাংশ। নভেম্বর মাসে যেটি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।
নভেম্বর মাসে সার্বিক খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৯ শতাংশ থাকলেও ডিসেম্বর মাসে সেটি কমে ৯ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে।
এছাড়া ডিসেম্বর মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ০৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৬৩ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৫ শতাংশ।
শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৪ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১৩ দশমিক ৫৬ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৭ শতাংশ।
এসএম





