রোববার সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনায় জড়িত থাকার দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সিএফসি গ্রুপের দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে পৃথক অভিযানে হাটহাজারী থানা পুলিশ দুই নেতাকে গ্রেফতার করে। তারা হলেন: বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির মানবসম্পদ বিষয়ক সম্পাদক এসএম আলাউদ্দিন আলম এবং সিএফসি গ্রুপের নেতা সিয়াম হোসেন।

হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল বলেছেন, সকালে বিশ্ববিদ্যালয় এলাকার বাসা থেকে ছাত্রলীগ নেতা আলাউদ্দিন আলমকে এবং শাহজালাল হলের কাছ থেকে সিয়ামকে গ্রেফতার করা হয়।

এআর