রাজশাহী নগরীর ৩০নং ওয়ার্ডের স্থানীয় আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম শহিদের ছবিসহ বেশ কয়েকটি ব্যানার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত ২০০৯ সালে ক্যাম্পাসে সকল প্রকার রাজনৈতক সভা-সমাবেশ, মিছিল ও প্রচার-প্রচারণার ওপর নিষিধাজ্ঞা আরোপ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এ কে ফজলুল হক হলে ঢুকতে ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর গেটের ভিতরে প্রায় বিশ ফুট দৈর্ঘের ব্যানার লাগানো হয়েছে।
তবে ওই সব ব্যানার গুলোতে প্রচারে রাবি ছাত্রলীগ কর্মী অনিক মাহমুদ বনি ও ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. রাসেল এর নাম লেখা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগকর্মী বলে, এমনিতে ক্যাম্পাসে রাজনৈতিক প্রচার নিষেধ তার ওপর এটা বাইরের রাজনৈতিক নেতার ব্যানার।
এই ধরনের প্রচারে বিশ্ববিদ্যালয় রাজনীতির উপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে তিনি আশঙ্কা।’
এব্যাপারে ছাত্রলীগকর্মী অনিক মাহমুদ বনি বলেন, ‘আসলে শহীদুল ইসলাম শহিদ আমার আপন চাচা। তাই ব্যক্তিগত উদ্যোগেই এই ব্যানারটি লাগানো হয়েছে।’
তবে এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা কোনো মন্তব্য করতে রাজি হননি।
রাবি প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘আমি এই বিষয়টি অবগত ছিলাম না। যদি এ ধরনের ব্যানার লাগানো থাকে তবে তা খুলে ফেলা হবে।’
এসএইচ





