আবু ছালেহ্কে সভাপতি ও ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হল-কেন্দ্রীক বিতর্ক সংগঠন শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে এ নতুন কমিটি গঠিত হয়।
“যুক্তির শাণিত শ্রোতে আঁকি মুক্তির মহাকাল” এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল কেন্দ্রীক স্বনামধন্য সংগঠন ‘শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা’ ২০১১ সাল থেকে সুনাম ও সফলতার সাথে বিতর্ক চর্চা, বিভিন্ন টেলিভিশন বিতর্কে অংশগ্রহন, বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতাসহ নানা ধরনের শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করে আসছে।
এসএইচ





