ময়মনসিংহের সরকারী আনন্দমোহন কলেজ ছাত্র সংসদ (আমোকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা ।

শনিবার দুপুরে কলেজের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজের বিভিন্ন বিভাগ প্রদিক্ষণ করে কৃষ্ণচূড়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, কলেজে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মকাণ্ড থেকে আমরা অবহেলিত।

কলেজের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও দীর্ঘদিন যাবত অবহেলিত আমোকসুকে সচল করার স্বার্থে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান ছাত্র নেতারা।

এদিকে আগামী ৭ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ষোষণার জন্য কলেজ প্রশাসনকে সময় বেধে দেন তারা। তা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন নেতারা।

এসময় কলেজ ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব, জেলা ছাত্র ইউনিয়নের সেক্রেটারি উদয়, ছাত্র সমাজ আহবায়ক ইয়াসিন আরাফাত, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান সবুজ, শেখ সজল, ওয়াহিদুর রহমান সবুজ, জুনায়েত হোসেন টিপু, মামুনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

এসএইচ