রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবী বিভাগের উদ্যোগে বিশ্ব আরবী ভাষা দিবস পালিত হয়েছে। রোববার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ কলা ভবনের সামনে র‌্যালীটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ শেষে ডীন্স কমপ্লেক্সে সামনে এসে শেষ হয়।

পরে সকাল ১১টার দিকে ডীন্স কমপ্লেক্সের কনফারেন্স রুমে বিশ্বআরবী ভাষা দিবস উপলক্ষ্যে ‘বিশ্বায়নের ছায়াতলে আরবী ভাষা”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। বিভাগের সভাপতি প্রফেসর মো. আবু বকর সিদ্দীক-এর সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন, প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলা অনুষদের ডীন প্রফেসর ড. এফ এম এ এইচ তাকী, আরবী বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ড.মজিবুর রহমান, প্রফেসর এ কে এম শামসুল আলম, ড. মুহা. বিলাল হুসাইন, ড. মো. সেতাউর রহমান, ড. মো. আতোয়ার রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক সভা সেমিনার ও অধিবেশনগুলোতে অন্যান্য ভাষা ব্যাহার হলেও আরবী ভাষার কোনো স্থান ছিল না। তবে ১৮ ডিসেম্বর ১৯৭৩ সালে জাতিসংঘের সাধারণ সভার ২৮ তম অধিবেশনে আরবী ভাষাকে এর দাপ্তরিক ভাষার স্বীকৃতি প্রদান করা হয়। ২০১২ সালে জাতিসংঘের সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা (ইউনেসকো) সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ২৮ ডিসেম্বরকে বিশ্ব আরবী ভাষা দিবস হিসাবে ঘোষণা দেয়।

এসময় আরবী বিভাগের সমস্যার কথা জানিয়ে বক্তারা বলেন, বর্তমানে প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। কিন্তু তাদের পাঠদানের জন্য মাত্র দুটি শ্রেণীকক্ষ, নেই কোনো কম্পিউটার রুম। এতে পাঠদানে অনেক সমস্যায় পড়তে হয় আমাদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরবী বিভাগের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেন বক্তরা।

আশিক/এমই