দেশের সব সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কোটা পদ্ধতি চালু করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোটা নির্ধারণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ ব্যবস্থায় প্রতিবন্ধী গোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতকল্পে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের অধিশাখা-১৬ (কারিগরি-২) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা আইন-২০১৩ এ দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে বিশেষ চাহিদা রয়েছে, এমন শ্রেণির মানুষের অংশগ্রহণ বাড়ানোর জন্য শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা সংরক্ষণের নির্দেশ দেওয়া হলো।
এমকে





