জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে শুন্য আসনে ভর্তি শুরু হবে আগামী ১৩ এপ্রিল। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রর মোহাম্মাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১১ এপ্রিল সকল ইউনিটের শুন্য আসনের তালিকাসমূহ বিশ্ববিদ্যালয়েল ওয়েবসাইট, বিভাগের নোটিশবোর্ডে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা আগমী ১৩ এপ্রিল সংশ্লিষ্ট বিভাগে স্বশরীরে উপস্থিত হয়ে মেধাক্রম অনুযায়ী ভর্তি হতে পারবে। এছাড়া অ, ই, উ এবং ঊ ইউনিটের শিক্ষার্থীদের মাইগ্রেশন আজ এবং আগামীকাল সম্পন্ন হবে।

এআই