দেশব্যাপী এসএসসির ইংরেজি প্রথম পত্র, দাখিলের আরবি প্রথম পত্র ও কারিগরীর গণিত বিষয়ের পরীক্ষা শুক্রবার সকাল ৯টায় শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলবে।
গত ৮ ফেব্রুয়ারি পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে তা পিছিয়ে দেয় শিক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, হরতালের কারণে এ নিয়ে অনুষ্ঠিত ৩টি পরীক্ষাই পরিবর্তিত সময়ে নিতে বাধ্য হয়েছে মন্ত্রণালয়। একই কারণে ১০ ফেব্রুয়ারির পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে।
এদিকে অবরোধ এবং হরতালের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে পরীক্ষার্থী ও অভিভাবকরা। এজন্য সারাদেশের পরীক্ষাকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া এক তথ্য অনুযায়ী, নিয়মিত, অনিয়মিত এবং গতবছর এক কিংবা দুই বিষয়ে ফেল করাসহ এসএসসি ও সমমানের পরীক্ষার্থী আছে মোট ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন। মোট ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষার্থীরা বিদেশের আটটিসহ ৩ হাজার ১১৬টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
কেএইচ





