জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২১ মার্চ বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে।
যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবে ক. মেধাতালিকায় স্থান পায়নি, খ. মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হননি, গ. ভর্তি বাতিল করেছেন, ঘ. ২য় পর্যায়ে নতুন করে প্রাথমিক আবেদন করেছেন, সেসব শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে পাওয়া যাবে।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এমআইএস।





