১৫ ফেব্রুয়ারি বেসরকারী মেডিকেল কলেজ গুলোতে শিক্ষার্থীদের ভর্তির সময় শেষ হয়েছে। সময় শেষে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে ভর্তি কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা অমান্য করে তাবে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারি ২০১৪ পর্যন্ত বেসরকারী মেডিকেল কলেজে ভর্তির সময়সীমা বেধে দেয়া হয়েছিল। নির্দেশ অমান্য করে কয়েকটি মেডিকেল কলেজকে গণমাধ্যমে ভর্তির বিজ্ঞাপন দিতে দেখা যাচ্ছে। এসব কার্যক্রম মন্ত্রণালয় থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
যদি কোনো শিক্ষার্থী উক্ত তারিখের পর ভর্তি হয় তাহলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে। এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটার জন্য কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী এবং অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
শিক্ষা
সময় শেষে মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি: মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা