২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচী পালন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন ও আবাসিক হলসমূহসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, সকাল ৭টা থেকে বিভিন্ন পেশাজীবী সমিতি, সংগঠন ও এ্যালামনাই এসোসিয়েশনের প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পশ্চিম চত্বরে রাবি অফিসার সমিতির আলোচনা সভা এবং সাড়ে ৯ টায় শহীদ স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা।
এরপর সকাল ১০টায় সহায়ক কর্মচারী সমিতি ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি এবং সাধারণ কর্মচারী ইউনিয়নের নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভা, সাড়ে ১০টায় কেন্দ্রীয় কাফেটরিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাবি ইউনিট কমান্ডের আলোচনা সভা।
বাদ জুমআ কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ঐদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।
[b]রাবি,এনএন,২০ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]