রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সস‘র ২৫ বছর পূর্তি উৎসবে রজত জয়ন্তী পালিত হয়েছে।
রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে কবুতর অবমুক্ত করণের মাধ্যমে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
এরপর সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিনেট ভবনের সামনে এসে শেষ হয়।
ইনস্টিটিউটের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব কর্তৃক স্বল্পোন্নত দেশগুলোর জন্য প্রযুক্তি ব্যাংক-এর উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানী সেন্টার ফর ভ্যাকসিন বিজ্ঞান (আইসিডিডিআর,বি) এর পরিচালক ড. ফেরদৌসী কাদরীকে সম্বর্ধনা প্রদান করা হয়।
ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. তানজিমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও এসিআই লি.-এর এগ্রিবিজনেসের নিবার্হী পরিচালক ড. এফ এইচ আনসারী। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ড. ফেরদৌসী কাদরী।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, এখন পর্যন্ত ১৮৮ টি পিএইচডি ও ৩৯ টি এমফিল ডিগ্রি দেওয়া হয়েছে। আমরা গবেষণা খাতকে বাড়িয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। অনুদান পেলে আমরা গবেষণা খাতকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো।
স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. কে এম শাহাদত হোসেন মন্ডল, ড. সাহিনুল ইসলাম ও ড. মো. আরিফুল হক।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইনস্টিটিউটের ফেলো ডা. জয়দীপ ভাদুড়ী ও মাহবুবা খাতুন।
এছাড়াও আইবিএসসির প্রথম ব্যাচ হতে এমফিল পিএইচডি ডিগ্রী প্রপ্তদের সম্মাননা প্রদান, স্মতিচারণ ও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, বায়োলজিক্যাল সায়েন্সেস বিষয়ের পূর্তি উৎসবে ১৭৭জন গবেষক অংশগ্রহণ করেন।
এমকে





