বর্ষবরণে যৌন নিপীড়নের ঘটনাসহ দেশব্যাপী অব্যাহতভাবে নারী ও শিশুর উপর যৌন নিপীড়নের প্রতিবাদে ৬ দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববদ্যালয় (রাবি) ছাত্র ইউনিয়ন।
সোমবার সকাল ১১টার দিকে ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনির পরিচালনায় ও পরিসংখ্যান বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড.নাসের সভাপতিত্বে তাদের দলীয় টেন্ডে এ কর্মসূচি ঘোষনা করে।
এসময় বক্তারা দাবি করেন দেশব্যাপী নারী নির্যাতন বেড়েই চলেছে। বিগত দিনগুলোর যৌন নিপীড়নের সুষ্ঠু তদন্ত না করে বিচারগুলো ঝুলিয়ে রাখা ও নির্যাতনকারীদের সঠিক বিচার না করায় এ অপরাধ বেড়েই চলেছে।
এসময় উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক শাতিল সিরাজ শুুভ, ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম সারওয়ার সুজন, রাজশাহী ব্শ্বিবিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোট, রাবি শাখা কেন্দ্রিয় সাংস্কৃতিক জোট ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।
এআর





