রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার সমিতির পক্ষ থেকে সম্প্রতি অবসরপ্রাপ্ত অফিসারদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর মো. মিজানউদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বি কে দাস।

সমিতির সভাপতি মো. ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মো. শামীম হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে ডা. মাসিহ্উল আলম হোসেন স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে আব্দুল মজিদ, আব্দুল বশির বক্তব্য দেন।

এসময় ভিসি অবসরপ্রাপ্ত অফিসারদের স্মারক উপহার প্রদান করেন। পরে ভিসি মিজানউদ্দিন তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কর্মকান্ডে অবসরপ্রাপ্ত অফিসারদের অবদান স্মরণ করে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ভিসি নবীন প্রজন্মের অফিসারদের বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকান্ডে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এসএইচ