ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্যমর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৫ উৎযাপিত হয়েছে। এ উপলক্ষে̈বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কুরআনখানি, শোক র্যালীসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচি অনুযায়ি ২০ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কুরআনখানি অনুষ্ঠিত হয়।
রাত ১১.৪৫ মিনিটে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের নেতৃত্বে প্রশাসন ভবন হতে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শোকর্যালী অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, ছাত্র-ছাত্রী, বিভিন্ন হল, শিক্ষক-কর্মকর্ততা ও কর্মচারি সংগঠণ সমূহ, প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতি, বিভিন্ন ছাত্র সংগঠন এবং মুক্তিযোদ্ধা কমান্ডসহ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসমূহ।
.jpg)
রাত ১২.১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার।
এসময় তাঁর সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, রেজিস্টার ড. মোঃ মসলেম উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. রাশিদ আসকারী।
ভাইস চ্যান্সেলরের পুষ্পস্তবক অর্পণের পর সর্বস্তরের মানুষের জন্যশহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দু’আ ও মুনাজাত পূর্বক ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এছাড়াও ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান।
এসময় হলসমূহে অনুরূপভাবে জাতীয় পতাকা উত্তলোন করে অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করেন হল প্রভোস্টগণ।
এমকে





