রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২৯তম আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০১৫ শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স ও এ্যাকুয়াটিক্স সাব-কমিটির সভাপতি প্রফেসর নীলুফার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর তারিকুল হাসান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, এ্যাথলেটিকস্ ও এ্যাকুয়াটিকস সাবকমিটির সদস্য, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক, সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় ৮টি হলের প্রায় ১০০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার প্রথম দিনে আজ সাঁতারের ৮টি ও ওয়াটারপোলোর ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
আগামীকাল বুধবার সাঁতারের অপর ৯টি ইভেন্ট ও ওয়াটারপোলোর বাকী ১টি ম্যাচ শেষে বিকাল ৪টায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।
এমকে





