এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক স্মারক চিঠি জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের কারণে নির্বাচন কমিশনের অনুরোধে এবারের এইচএসসি, আলীম,    এইচএসসি (বিএম), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা ১ এপ্রিলের পরিবর্তে ৩ এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে।  
পরীক্ষার সময়সূচি স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]