রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের হত্যার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বিভাগের সামনে তারা এই মানববন্ধন আয়োজন করা হয়। এসময় বিভাগের শিক্ষক মামুন আব্দুল কাইয়ুমসহ প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডের সভাপতিত্বে ও মাস্টার্সের শিক্ষার্থী আলী রমজানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, মাস্টার্সের শিক্ষার্থী মাহবুব আলম, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অধরা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আজ আমাদের সিফাতকে হত্যা করা হলো এটা আমাদের কাছে অবাক করার বিষয় তার চেয়ে বেশি বিস্ময়ের ব্যাপার হলো তার হত্যাকারীদের একজনকে গ্রেফতার করা হলেও বাকী আসামীরা এখনও প্রকাশ্য দিবালোকে আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। আমরা অতি দ্রুত বাকী আসামীদেও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ২৯ মার্চ রাজশাহীর মহিষবাথান এলাকায় শশুর বাড়িতে রহস্যজনক ভাবে মারা যায় সিফাত। তার শশুর বাড়ির লোকজন এই হত্যাকে আত্মহত্যা বলে দাবি করলেও সিফাতের বাবা মায়ের দাবি তাকে হত্যা করেছে তার শশুরবাড়ির লোকজন।

এআর/ এআর