রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিসংখ্যান বিভাগের দুইজন কৃতী শিক্ষার্থীকে খোন্দকার মনোয়ার হোসেন মেমোরিয়াল এ্যাওয়ার্ড ২০১৫ প্রদান করা হয়েছে।
রবিবার পরিসংখ্যান বিভাগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ২০১৩ সালের মাস্টার্স পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শীলা সরকার ও দিলারা পারভীনকে এই পুরস্কার প্রদান করা হয়।
বিভাগের সভাপতি প্রফেসর মো. রিপতার হোসেনর সভাপতিত্বে এই অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী দিলারা পারভীন ও শীলা সরকার ছাড়াও অন্যান্যের মধ্যে বিভাগের প্রবীন শিক্ষক প্রফেসর সুশান্ত কুমার ভট্টাচার্য, পরিসংখ্যান সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী, সহ-সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মো. শাহীন আলম প্রমুখ বক্তব্য রাখেন।
একই অনুষ্ঠানে বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, নবীনবরণ এবং ২০১৪ সালের অন্তঃকক্ষ ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
বিভাগের শিক্ষার্থী সিরাজুম মনিরা খান শিমুল ও জান্নাতুল ফেরদৌস প্রীতি অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।
এমকে





