বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীর ন্যূনতম সিজিপিএ ২.৫০ বা সমমানের দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা ‘ডি’ গ্রেড থাকলে তিনি আবেদন করতে পারবেন না।

ভর্তি পরীক্ষা ও মান বণ্টন

‘সমাজবিজ্ঞান ও সামাজিক নীতি’ বিষয়ে মাস্টার্সের ভর্তি পরীক্ষায় লিখিত ও মৌখিক উভয় ধাপ থাকবে। লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকবে ভাষা ও যোগাযোগ, পরিমাণগত দক্ষতা (Quantitative Aptitude) এবং রাইটিং স্কিলস বিষয়ে। মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত অংশের মান ৮০ এবং মৌখিক পরীক্ষার মান ২০।

আবেদন ও সময়সূচি

আবেদন ফরম সংগ্রহ: সমাজবিজ্ঞান বিভাগের অফিস থেকে

আবেদন ফরমের মূল্য: ১,২০০ টাকা

আবেদন জমার শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫

ভর্তি পরীক্ষা: ১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১:০০টায়

ভর্তির আগে প্রয়োজনীয় কাগজপত্র বিভাগে জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এমএম