জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১০ জন। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকেল ৩টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
রোববার দুপুরের পর ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি এবং সাধারণ সম্পাদক রাজীব আহমেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় গুলির শব্দও পাওয়া গেছে। গুলিবিদ্ধ শাহরিয়ার নেহাল ভূগোল ও পরিবেশ বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী। আহত অন্যদের হাত, পা, মাথায় ইটের আঘাতের জখম রয়েছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অস্থায়ী দোকানে চাঁদাবাজীকে কেন্দ্র করে মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগ নেতারা শহীদ সালাম-বরকত হলের রকি, আশিক ও জাহিদ হাসানকে মারধর করে। এ খবর শহীদ সালাম-বরকত হলের নেতারা জানতে পেরে মীর মশাররফ হোসেন হলের নেতাদের ওপর সশস্ত্র হামলা চালায়। এসময় সালাম-বরকত হলের ছাত্রলীগ নেতারা ১০ রাউন্ড গুলি ছুড়ে ও মীর মশাররফ হলের প্রভোস্টের অফিস ও হলের দোকানে ভাঙচুর চালায়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দল প্রশাসনিক ভবনে নতুন ভিসির সংবর্ধনা অনুষ্ঠানে ব্যস্ত থাকায় এ খবর জানার পরও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মুজিবুর রহমান ঘটনাস্থলে যাননি। তবে সবকিছু শান্ত হওয়ার পর তিনি ঘটনাস্থলে যান। বর্তমানে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে।
সাভার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল শেখ জানান, তার নেতৃত্বে ৪০ জন পুলিশ বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
জাবিতে ছাত্র লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন। রোববার বিকেল ৩টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।





