কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথম আন্ত:হল ক্রিকেট প্রতিযোগিতায় সাদ্দাম হোসেন হলকে পরাজিত করে শহীদ জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সাদ্দাম হোসেন হল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে।
৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে জিয়া হলের ব্যাটসম্যানদের মনোমুগ্ধকর ক্রীড়া নৈপূণ্যে ১৫ ওভারে ৬ উইকেট হাতে রেখে অনায়াসে বিজয় নিশ্চিত করে তারা।
সাদ্দাম হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, শহীদ জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রুহুল আমিন ভুঁইঞা, দুই হলের সকল আবাসিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ আবাসিক শিক্ষার্থীরা খেলা উপভোগ করেন।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]