রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রে একটি সর্বাধুনিক ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করা হয়েছে।
সোমবার চিকিৎসা কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জাপানে তৈরী এই ডিজিটাল এক্সরে মেশিনটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
সেখানে তিনি ছয় চ্যানেল বিশিষ্ট একটি আধুনিক ইসিজি মেশিনও উদ্বোধন করেন। এসময় সেখানে চিকিৎসা কেন্দ্র উপদেষ্টা কমিটির সভাপতি প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা ও চিকিৎসা কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় ২৮ লক্ষ টাকা ব্যয়ে স্থাপিত এই ডিজিটাল এক্সরে মেশিনটিতে সর্বোচ্চ মাপের এক্সরে করা যাবে। ইসিজি মেশিনটির মাধ্যমে নিখুঁতভাবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা যাবে বলে জানানো হয়।
এসএইচ





