দেশের বন্যা পরিস্থিতির অবনতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৬ ও ১৭ আগস্ট তারিখে অনুষ্ঠিতব্য শুধুমাত্র ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
স্থগিত এ পরীক্ষার সময়সূচি পরবর্তিতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
এবি সিদ্দিক





