রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় একাডেমিক শাখার উপ-রেজিস্টার এ এইচ এম আসলাম হোসেন বলেন, আগামী ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এবং ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
এদিকে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে গতবারের থেকে এবার তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তির সুযোগ তুলে নেয়া হচ্ছে না। তাই গতবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা এবারও ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে জানা যায়।
উল্লেখ্য, আবেদনসহ ভর্তির প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে।এআর
এআর





