ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পহেলা বৈশাখ উদযাপনের সময় মহিলাদের উপর যৌন নির্যাতন জন্য দায়ী অপরাধীদের অবিলম্বে শাস্তি দাবি করেছে শিক্ষক, ছাত্র, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সদস্যরা।

সোমবার বেলা ১১টায় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এক ঘন্টা ব্যাপী একটি মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র অংশগ্রহণ করেন।

একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে এবং বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে পৃথকভাবে দুইটি মানববন্ধন হয়। বেলা ১টা পর্যন্ত এ মনববন্ধন চালু ছিল।

উল্লেখ্য, বাংলা নববর্ষের প্রথম দিন টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানে গেটে ২০ জন নারী হয়রানির শিকার হয়। ৩০-৪০ জন উচ্ছৃঙ্খল যুবক এ হয়রনিমূলক কার্যক্রমে অংশ নেয়।

কেএইচ